masbdinstitute

Feel free to call or sms me…

+880 1718406785

ইলেসষ্ট্রেটর টুলস পরিচিতি এবং বিস্তারিত

ইলেসষ্ট্রেটর টুলস পরিচিতি: অ্যাডোবি ইলাস্ট্রেটর-এর যাবতিয় কার্য সম্পাদন হয়ে থাকে টুলবক্সের বিভিন্ন টুলের মাধ্যমে। Adobe Illustrator CC Version এর Tool Box-এ সর্বমোট ৩৯টি টুল রয়েছে এবং ৩৯ মেইন টুল ও সাবটুলসহ সর্বমোট ৯৫টি টুল রয়েছে। কোন টুলের সাহায্যে কি কাজ করা যাবে বা হবে তা বোঝা যায় টুলে Mouse Pointer স্থাপন করলে। নিম্নে ৩৯টি মেইন টুল ও সাবটুলসহ সর্বমোট ৯৫টি টুলের কার্য বিবরণী ব্যাখ্যা করা হলো:

অ্যাডোবি ইলাস্ট্রেটর

১ নং টুল (1 No Tool):

Selection Tool (V): অ্যাডোবি ইলাস্ট্রেটর-এ Selection Tool একটি একক টুল। কোন অবজেক্টকে সিলেক্ট করা যায় এই টুলটি ব্যবহার করে। এই টুল সিলেক্ট করে নির্দিষ্ট অবজেক্টে Click করলে উক্ত অবজেক্ট এবং Shift Key চেপে ধরে উহার মধ্যে অবস্থিত অন্যান্য একাধিক অবজেক্ট (যদি থাকে) একসাথে সিলেক্ট করা যায়। সিলেক্টেড অবজেক্টের বর্ডারে মাউস ব্যবহারে অবজেক্টের সাইজ সুবিধামত ছোট বড় করা যায়। এবং অবজেক্টের উপর মাউস ড্রাগ করে অবজেক্টকে সুবিধামত স্থানে স্থানান্তর করা যায়।

২ নং টুল (2 No Tool):

  1. Direct Selection Tool (A):

    অ্যাডোবি ইলাস্ট্রেটর-এ  Direct Selection Tool  একটি গ্রুপ টুল। এই গ্রুপের অধিনে ২টি টুল রয়েছে। মূলত এ টুলটির সাহায্যে অংকনকৃত অবেজেক্টের এ্যাংকর পয়েন্ট সিলেক্ট করে ভিন্ন ভিন্ন আকৃতি- দেয়া যায়। একটি চতুর্ভূজ বা বৃত্ত বা এজাতীয় কোন চিত্র অঙ্কন করার পর এর যে কোন এ্যাংকর পয়েন্ট সিলেক্ট করে টানলে সিলেক্শনকৃত পয়েন্টটিই শুধু বড় বা ছোট করা যাবে। এছাড়াও বিভিন্ন কাজে এই টুল ব্যবহার করা হয়।

  2. Group Selection Tool: অ্যাডোবি ইলাস্ট্রেটর-এ অনেকগুলো অবজেক্ট গ্রুপ করার পর কোন একটি নিদৃস্ট অবজেক্টকে সরাসরি সিলেক্ট করতে এবং অন্যত্র স্থানান্তরিত করতে এই টুল ব্যবহার করতে হয়। এর মাধ্যমে একাধিক অবজেক্ট সিলেক্ট করা যায়। তবে এটার তেমন একটা প্রয়োজন নেই।

৩ নং টুল (3 No Tool):

Magic Wand Tool (Y): এটি একটি একক টুল। এই টুল নির্বাচন করে একই ধরণের কালার দ্বারা তৈরীকৃত অনেকগুলো অবজেক্টকে সিলেক্ট করা যায়। এছাড়া Fill color, Strock color, Strock Wieght, Opacity and Blending mode রিলেটেড অবজেক্ট সিলেক্ট করা যায়।

৪নং টুল (4 No Tool):

Lasso Tool (Q): অ্যাডোবি ইলাস্ট্রেটর-এ Lasso Tool একটি একক টুল। অনেক গুলো অবজেক্ট এর মধ্যে হতে বাছাই করে নিদৃষ্ট কোন অবজেক্টকে খুব সুন্দরভাবে সিলেক্ট করা যায়।

৫ নং টুল (5 No Tool):

Pen Tool (P): অ্যাডোবি ইলাস্ট্রেটর-এ Pen Tool একটি গ্রুপ টুল। এই গ্রুপ টুলের অধিনে ৪টি টুল রয়েছে। এর সহায়তায় সোজা এবং আঁকা-বাঁকা লাইন অঙ্কন করা যায়। আঁকা-বাঁকা করে কোন কিছু লেখার সময় এই টুলের সাহায্য নিতে হয়। এককথায় কোনরকম আঁকা-বাঁকা ডিজাইন করতে হলে এই টুলটি খুবই প্রয়োজনীয়।

  1. Add Anchor Point Tool: এই টুলের সাহায্যে প্যাথে এ্যাংকর পয়েন্ট যুক্ত করা যায়।
  2. Delete Anchor Point Tool: এই টুলের সাহায্যে প্যাথের এ্যাংকর পয়েন্ট Delete করা যায়।
  3. Convert Anchor Point Tool: এই টুলের সাহায্যে Art Board এ অংকনকৃত বিভিন্ন সেফকে বিভিন্ন আকৃতিতে রূপান্তর করা যায়।

৬ নং টুল (6 No Tool):

Type Tool (T):  অ্যাডোবি ইলাস্ট্রেটর-এ Type Tool একটি গ্রুপ টুল । এই গ্রুপ টুলের অধিনে ৭টি টুল রয়েছে। টাইপ টুল ব্যবহার করে স্বাভাবিক ভাবে লিখা যায়।

  1. Area Type Tool: এই টাইপ টুল ব্যবহার করে নির্দিষ্ট বক্সের মধ্যে টেক্সট টাইপ সিমাবদ্ধ থাকবে।
  2. Type on a Path Tool: এই টাইপ টুল ব্যবহার করে
  3. পেন টুল দিয়ে অংকনকৃত যে কোন পাথ-এর উপর টেক্স লিখা য়ায়। অর্থাৎ পেন টুল দিয়ে পাথ তেরী করে, সেখানে Type on a Path Tool দিয়ে লিখতে পারা যায় বা কপি করে দিতে পারবেন।
  4. Vertical Type Tool: এই টাইপ টুল ব্যবহার করে উলম্বভাবে টেক্স লিখা যায়।
  5. Vertical Area Type Tool: এই টাইপ টুল ব্যবহার করে বক্সের মধ্যে সিমাবদ্ধভাবে লিখা যায়।
  6. Vertical Type on a Path Tool: এ টুলটি ব্যবহার করে পাথের মধ্যে টেক্স টাইপ করা যায়।
  7. Touch Type Tool:এই টাইপ টুল ব্যবহার করে যে কোন টেক্স এর উপর ক্লিক করে নির্দিস্ট একটি অক্ষর কে ইচ্ছামত বিভিন্ন রোটেশনে ঘোরানো যায়।

৭ নং টুল (7 No Tool):

Line Segment Tool: অ্যাডোবি ইলাস্ট্রেটর-এ Line Segment Tool একটি গ্রুপ টুল। এই টুলেল অধিনে ৫টি টুল রয়েছে। এই টুলের সাহায্যে স্বাভাবিক ভাবে লাইন তৈরী করা যায়।

  1. Arc Tool: এই টুল ব্যবহার করে বিভিন্ন এরিয়ায় Arc তৈরী করা যায়।
  2. Spiral Tool: এই টুলের ব্যবহার করে সমান ভাবে প্যাচ তৈরী করা যায়।
  3. Rectangular Grid Tool: এই টুল ব্যবহার করে নরমালি টেবিল তৈরী করা যায়।
  4. Polar Grid Tool: এই টুল ব্যবহার করে গোল আকৃতির মতো স্ট্রোক তৈরী করা যায়।

৮ নং টুল (8 No Tool):

  1. Rectangle Tool (M): অ্যাডোবি ইলাস্ট্রেটর-এ Rectangle Tool একটি গ্রুপ টুল। এই টুলের অধিনে ৬টি সাবটুল রয়েছে। এই টুলের সাহায্যে চতুর্ভুজ তৈরী করা যায়।
  2. Rounded Rectangle Tool: এই টুল ব্যবহার করে গোলাকার কোনা বিশিষ্ট চতুর্ভুজ তৈরী করা যায়।
  3. Ellipse Tool: এই টুল ব্যবহার করে বৃত্ত তৈরী করা যায়।
  4. Polygon Tool: এই টুল ব্যবহার করে বহুভুজ তৈরী করা যায়।
  5. Star Tool: এই টুল ব্যবহার করে ষ্টার সেপ তৈরী করা যায়।
  6. Flare Tool: এই টুল ব্যবহার করে বাই ডিফল্ট ভাবে Flare তৈরী করা যায়।

৯ নং টুল (9 No Tool):

Paintbrush Tool (B): অ্যাডোবি ইলাস্ট্রেটর-এ এটি  একটি একক টুল। পেইন্ট করে লিখা, লাইন বা ছবি আঁকতে এই টুলের সাহায্য নিতে হয়। অর্থাৎ এই টুলের সাহায্যে মনের ইচ্ছেমত ড্রইং টেক্স ইত্যাদি তৈরী করা যায়।

১০ নং টুল (10 No Tool):

  1. Pencil Tool (N): অ্যাডোবি ইলাস্ট্রেটর-এ এটি একটি গ্রুপ টুল। এই টুলেল অধিনে ৩টি টুল রয়েছে। এর সহায়তায় মনের ইচ্ছেমত পেন্সিল দিয়ে অঙ্কন করা যায়। অর্থাৎ সুবিধামত লাইন, ছবি এবং অন্যান্য ড্রইং আঁকতে এই টুল দরকার হয়।
  2. Smooth Tool: পেন্সিল টুল দিয়ে তৈরীকৃত ছবি বা ড্রইকে সংশোধন করা যায়।
  3. Path Erase Tool: পেন্সিল টুল দিয়ে তৈরীকৃত ছবিরবিভিন্নঅংশে ভাগ করা যায়।

১১ নং টুল (11 No Tool):

Blob Brush Tool: অ্যাডোবি ইলাস্ট্রেটর-এ এটি একটি গ্রুপ টুল। এই টুল ব্যবহার করে ইসমুথলি স্ট্রোক বা, ছবি এবং টেক্স  তৈরী করা যায়।

১২ নং টুল (12 No Tool):

  1. Eraser Tool: অ্যাডোবি ইলাস্ট্রেটর-এ এটি একট গ্রুপ টুল। এই টুল ব্যবহার করে যে কোন ধরণের সেপ বা অবজেক্টকে মুছে ফেলা য়ায়।
  2. Scissors Tool: এই টুল ব্যবহার করে সিলেক্টকৃত কোন একটি সেপকে পাথপয়েন্টার বরাবর কেটে নেয়া যায়।
  3. Knife Tool: এই টুল ব্যবহার করে কোন সেপ বা অবজেক্টের নির্দিষ্ট কিছু এরিয়া সিলেক্ট করে কেটে নেওয়া যায়।

১৩ নং টুল (13 No Tool):

  1. Rotate Tool (R): অ্যাডোবি ইলাস্ট্রেটর-এ  এটি একটি গ্রুপ টুল। এর টুলের অধিনে ২টি টুল রয়েছে। এই টুলেল সহায়তায় একটি স্থির অবস্থা থেকে অবজেক্টকে সুবিধামত ঘোরানো যায়। এর মাধ্যমে Alt চেপে কোন কিছু Copy -(কপি) করলে পরবর্তীতে Ctrl+D চেপে মনের ইচ্ছেমত ঘুরিয়ে Paste (পেষ্ট) করা যায়। এভাবে অনেক ডিজাইন করা সম্ভব।
  2. Reflect Tool: এই গ্রুপের অন্য টুলটি হলো Reflect Tool এর মাধ্যমে যে কোন অবজেক্টকে ঘোরানো যায়। অর্থাৎ মনের ইচ্ছেমত কোন অবজেক্টের মধ্যবিন্দু ঠিক রেখে ঘোরানো পাকানোর জন্য এই টুল ব্যবহার করা হয়।

১৪ নং টুল (14 No Tool):

  1. Scale Tool (S): অ্যাডোবি ইলাস্ট্রেটর-এ এটি একটি গ্রুপ টুল। একটি অবজেক্ট অংকন করে সিলেক্ট থাকা অবস্থায় এই টুল উপর মাউসের ডাবল ক্লিক করে যে ডায়ালগ বক্স আসবে সেখানে Uniform Box এ নির্দিষ্ট একটি % বসিয়ে Copy বাটনে ক্লিক করলে সিলেক্টকৃত অবজেক্টের কপি হবে।
  2. Shear Tool: এই টুল ব্যবহার করে কোন সেপ বা অবজেক্টকে যে কোন এ্যাঙ্গেলে রোটেট ও কপি করা যায়।
  3. Reshape Tool: পেন টুলের মাধ্যমে কোন একটি সেপ বা স্টক অংকন করার পর যদি সেই সেপটিকে ইচছামত পয়েন্ট ক্রিয়েট করে বা যে কোন পয়েন্ট ধরে মুভমেন্ট করা বা মডিফাই করা যায়।

১৫ নং টুল (15 No Tool):

  1. Width Tool (Shift+W): অ্যাডোবি ইলাস্ট্রেটর-এ  এটি একটি গ্রুপ টুল। এই টুলের অধিনে ৮টি টুল রয়েছে। এই টুলটির শুধুমাত্র লাইন এর উপর ইফেক্ট তৈরীতে কাজ করে, ফিল কালারের উপর নয়। Alt ছাড়া উভয় মাউস মুভ করলে লাইনের উভয় পার্শ্বে ইফেক্ট তৈরী হবে, আর Alt চেপে মাউস মুভ করলে এক পার্শ্বে লাইন ইফেক্ট তৈরী হবে।
  2. Warp Tool (Shift+R): যে কোন সেফ, লাইন বা অবজেক্টকে টেনে- মডিফাই করার জন্য এই টুলটি ব্যবহার করা হয়। (Shift+ Alt চেপে ধরে মাউস ড্রাগ করলে Warp Tool মাউস পয়েন্টার সমপরিমাণে বড় এবং ছোট্ট হবে, আর শুধু Alt চেপে ধরে মাউস ড্রাগ করলে Warp Tool মাউস পয়েন্টার সাইজ উচ্চতায় ছোট্ট হবে।)
  3. Twirl Tool: যে কোন সেপ, লাইন বা অবজেক্ট উভয়কেই মডিভাই করা যায়। Twirl Tool দিয়ে কোন অবজেক্টকে মডিফাই করতে হলে Twirl Tool এর সাইজ অবশ্যই অবজেক্ট এর সমপরিমাণ বড় হতে হবে, তা না হলে Twirl Tool এর Effect অবজেক্টের উপর বোঝা যাবে না। ‍ ‍(Shift+ Alt চেপে ধরে মাউস ড্রাগ করলে Twirl Tool মাউস পয়েন্টার সমপরিমাণে বড় এবং ছোট্ট হবে, আর শুধু Alt চেপে ধরে মাউস ড্রাগ করলে Twirl Tool মাউস পয়েন্টার সাইজ উচ্চতায় ছোট্ট হবে।)
  4. Pucker Tool: কোন অবজেক্টকে ভাঁজ বা কুঞ্জন করার জন্য এই টির ব্যবহার করা হয়। ‍ (Shift+ Alt চেপে ধরে মাউস ড্রাগ করলে Pucker Tool মাউস পয়েন্টার সমপরিমাণে বড় এবং ছোট্ট হবে, আর শুধু Alt চেপে ধরে মাউস ড্রাগ করলে Pucker Tool মাউস পয়েন্টার সাইজ উচ্চতায় ছোট্ট হবে।)
  5. Bloat Tool: এই টুলটির সাহায্যে যে কোন সেপ বা অবজেক্টের লাইনকে খুব সহজে বাঁকানো যায়। Bloat Tool এ ক্লিক করার পর + চিহ্নিত মাউস পয়েন্টার সরসরি লাইনের উপরে রেখে ড্রাগ করলে টুলটির কোন ইফেক্ট বোঝা যাবে না, সেই জন্য + (প্লাস) চিহ্নিত মাউস পয়েন্টারটি লাইনের একটু উপরে বা নিচে নিয়ে মাউস ড্রাগ করলে ইফেক্ট বোয়া যাবে। (Shift+Alt চেপে ধরে মাউস ড্রাগ করলে Bloat Tool মাউস পয়েন্টার সমপরিমাণে বড় এবং ছোট্ট হবে, আর শুধু Alt চেপে ধরে মাউস ড্রাগ করলে Bloat Tool মাউস পয়েন্টার সাইজ উচ্চতায় ছোট্ট হবে)
  6. Scallop Tool: এই টুলের কাজ অনেকটা Bloat Tool এর মত, তবে ভাঁজের আকৃতিগুলো কিছুটা ভিন্ন। (Shift+ Alt চেপে ধরে মাউস ড্রাগ করলে Scallop Tool মাউস পয়েন্টার সমপরিমাণে বড় এবং ছোট্ট হবে, আর শুধু Alt চেপে ধরে মাউস ড্রাগ করলে Scallop Tool মাউস পয়েন্টার সাইজ উচ্চতায় ছোট্ট হবে।)
  7. Crystallize Tool: এই টুলের কাজ অনেকটা Scallop Tool এর মত, Crystallize Tool এ টুলে ক্লিক করার পর মাউস পয়েন্টার কোন অবজেক্ট এর উপর নিলে + চিহ্নিত পয়েন্টার যে দিকে থাকবে তার বিপরীতে অবজেক্টটির ভাঁজ পড়বে। (Shift+ Alt চেপে ধরে মাউস ড্রাগ করলে Crystallize Tool মাউস পয়েন্টার সমপরিমাণে বড় এবং ছোট্ট হবে, আর শুধু Alt চেপে ধরে মাউস ড্রাগ করলে Crystallize Tool মাউস পয়েন্টার সাইজ উচ্চতায় ছোট্ট হবে।)
  8. Wrinkle Tool: এই টুলটির সাহায্যে খুব সহজেই যে কোন লাইন, সেপ বা অবজেক্টএর উপর ভাঁজ ইফেক্ট তৈরী করা যায়।

১৬ নং টুল (16 No Tool):

Free Transform Tool (E): অ্যাডোবি ইলাস্ট্রেটর-এ এটি একটি একক টুল। এর সাহায্যে একটি অবজেক্টকে ঘোরানো, সাইজ পরিবর্তন করা, স্থানান্তর করা ইত্যাদি কাজ করা যায়।

১৭ নং টুল (17 No Tool):

  1. Shape Builder Tool (Shift+M): অ্যাডোবি ইলাস্ট্রেটর-এ এটি একটি গ্রুপ টুল। এই টুলের অধিনে ৩টি টুল রয়েছে। এটি সেপের উপর অরেকটি সেপ রেখে সিলেকশন টুল দ্বারা সিলেক্ট করে এই টুল ব্যবহার করে নির্দিষ্ট অংশকে ক্রপ করা যায়।
  2. Live Paint Bucket (K): এই টুল ব্যবহার করে পর্যায়ক্রমে ভিন্ন ভিন্ন ফিল কালাম ব্যবহার করা যায়।
  3. Live Paint Selection Tool (Shift+L): এই টুল ব্যবহার করে সিলেকশন করে পেইন্ট করা যায়।

১৮ নং টুল (18 No Tool):

  1. Perspective Grid Tool (Shift+P): অ্যাডোবি ইলাস্ট্রেটর-এ  এটি একটি গ্রুপ টুল । এই টুলের অধিনে ২টি টুল রয়েছে। এই টুল ব্যবহার করে নরমাল মোকাপ, বিল্ডিং বা বক্স তৈরীর ডিজাইন কাজ গুলো করা যায়।
  2. Perspective Selection Tool (Shift+V): Perspective Grid Tool এর অধিনে অংকিত অন্যান্য সেপকে সিলেক্ট করার জন্য এই টুলটি ব্যবহার করা হয়।

১৯ নং টুল (19 No Tool): 

Mesh Tool (U): অ্যাডোবি ইলাস্ট্রেটর-এ এটি একটি একক টুল। এই টুলের সাহায্যে বহু কালার বিশিষ্ট অবজেক্ট বানানো যায় এবং কালার সংমিশ্রত শেড নির্ধারণ করা যায়। উদাহরনস্বরূপ বলা যায় একটি বৃত্ত বা চতুর্ভুজ বা এ জাতীয় কোন অবজেক্ট তৈরী করার পর তা সিলেক্ট করে এই টুল সিলেক্ট করার পর তৈরীকৃত অবজেক্টের উপর ড্রাগ করে Another Color (অন্য রং) সিলেক্ট করলেই ফলাফল পাওয়া যাবে। একই অবজেক্টের উপর একাধিকবার একই পদ্ধতিতে কাজটি করে একাধিক কালারের সংমিশ্রন করা যায়।

২০নং টুল (20 No Tool):

Gradient Tool (G): অ্যাডোবি ইলাস্ট্রেটর-এ  এটি একটি একক টুল। এই টুলের সাহায্যে কোন অবজেক্টের উপর গ্রেডিয়ান্ট নির্ধারণ করা যায়। উদাহরনস্বরূপ বলা যায় একটি বৃত্ত, চতুর্ভুজ বা এ জাতীয় কোন অবজেক্ট সিলেক্ট করার পর Gradient Palette থেকে যে কোন একটি Gradient Select করলেই Select কৃত অবজেক্টে Gradient এর ফলাফল পাওয়া যাবে। Gradient এর বিভিন্ন ডিজাইন Swatches Palette থেকে নেওয়া যায়। পরবর্তীতে Gradient Tool Select করে ঐ অবজেক্টের মধ্যে ড্রাগ করলে তৈরীকৃত Gradient এর Style পরিবর্তন হয়।

২১নং টুল (21 No Tool):

  1. Eyedropper Tool (I): অ্যাডোবি ইলাস্ট্রেটর-এ ইহা একটি গ্রুপ টুল। এই টুলের অধিনে ২টি টুল রয়েছে। এই টুলের সাহায্যে কোন অবজেক্টের বা ইমেজের উপর ক্লিক করে নিদ্রিষ্ট কালার সিলেক্ট/কপি করা যায়।
  2. Measure Tool: এই টুলের সাহায্যে কোন অবজেক্টের উপর ক্লিক করে সেই ডকুমেন্ট বা ইমেজের ইনফরমেশন জানা যায় অর্থাৎ ইমেজের Width এবং Height সম্পর্কে জানা যায়।

২২নং টুল (22 No Tool):

Blend Tool (W): অ্যাডোবি ইলাস্ট্রেটর-এ এটি একটি একক টুল। একাধিক অবজেক্টের মধ্যে কালার শেপ এর সংমিশ্রণ ঘটানোর জন্য এই টুলের সাহায্য নিতে হয়। উদাহরন হিসাবে একটি ত্রিভুজ ও একটি চতুর্ভুজ তৈরী করে দুইটিতে আলাদা আলাদা Color (রং) দিয়ে এই টুল সিলেক্ট করার পর একটি একটি করে দুইটি Color (রং) এর উপর Click করলেই ফলাফল বোঝা যাবে।

২৩নং টুল (23 No Tool):

  1. Symbol Sprayer Tool (Shift+S): অ্যাডোবি ইলাস্ট্রেটর-এ এটি একটি গ্রুপ টুল।  এই টুলের অধিনে ৮টি টুল রয়েছে। এই টুল দিয়ে স্প্রে অর্থাৎ বাইডিফল্ট ভাবে ফুল বা অন্য যে কোন ‍সিম্বুল পেইন্ট করা যায়।
  1. Symbol Shifter Tool: এই টুল দিয়ে অবজেক্টগুলোকে নাড়াচাড়া করা যায় অর্থাৎ স্প্রে করা ফূল বা সিম্বুল গুলোকে এলামেলোভাব সরানো যায়।
  2. Symbol Scruncher Tool: এই টুল দিয়ে স্প্রে করা ফূল বা সিম্বুল গুলোর মাঝে ফাঁকা অংশগুলোকে কাছাকাছি নিয়ে আসা যায়।
  3. Symbol Sizer Tool: এই টুল দিয়ে স্প্রে করা ফূল বা সিম্বুল গুলোকে আকারে বড় করা যায়। Alt কি চেপে ধরে মাউসের লেফ্‌ট বাটনে চাপ দিলে পূণরায় সিম্বুল গুলো ছোট হবে।
  4. Symbol Spinner Tool: এই টুলের সাহায্যে স্প্রে করা ফূল বা সিম্বুল গুলোকে ডানে বামে বা উপর নিচে ঘোরানো যায়।
  5. Symbol Stainer Tool: এই টুলের সাহায্যে স্প্রে করা ফূল বা সিম্বুল গুলোকে প্রয়োজন মতো অপাসিটি কমানো যায়।
  6. Symbol Screener Tool: এই টুলের সাহায্যে স্প্রে করা ফূল বা সিম্বুল গুলোকে আরো একটুভালোভাবে অপাসিটি কমানো যায়।
  7. Symbol Styler Tool: এই টুলের সাহায্যে স্প্রে করা ফূল বা সিম্বুল গুলোকে গ্রাফিক্স ষ্টাইলে কনভার্ট্ করা যায়।

২৪নং টুল (24 No Tool):

Column Graph Tool: অ্যাডোবি ইলাস্ট্রেটর-এ এটি একটি গ্রুপ টুল। এই টুলের অধিনে ৯টি টুল রয়েছে। ইনফরমেশন গ্রাফিক্স নিয়ে যারা কাজ করেন তাদের জন্য গ্রাফ টুল অতীব প্রয়োজনীয় একটি টুলস্। নিম্নবর্ণিত টুলগুলো দিয়ে বিভিন্ন ধরনের গ্রাফ, আর্ট্, বিজনেস চার্ট্ ইত্যাদী তৈরী করা যায়।

1.Column Graph Tool;              2.Stacked Column Graph Too;      3.Bar Graph Tool;

4.Stacked Bar Graph Tool;      5.Line Graph Tool;                          6.Area Graph Tool;

7.Scatter Graph Tool;               8.Pie Graph Tool;                           9.Radar Graph Tool.

২৫নং টুল (25 No Tool):

Artboard Tool (Shift+O): অ্যাডোবি ইলাস্ট্রেটর-এ এটি একটি একক টুল। মূলত: এ্যাডোবি ইলাস্ট্রেটরের যে অংশের উপর আমরা কাজ করি বা বিভিন্ন ধরনের সেপ অংঙ্কন করি সেই অংশটিকে বলা হয় Artboard. এই Artboard-এ ক্লিক করার সাথে সাথে মেনু বারের নিচে একটি অপশন বার প্রদর্শিত হয় সেখানে Artboard’র বিভিন্ন অপশন রয়েছে যেমন: Presets, Portrait, Landscape, New Artboard, Delete Artboard, Name (Artboard), Move/copy Artwoark with Artboard, Show center mark, Show cross Haires, Show video safe Areas,  Artboard Options & Reference Point, X & Y

২৬নং টুল (26 No Tool):

  1. Slice Tool (Shift+K): অ্যাডোবি ইলাস্ট্রেটর-এ এটি একটি গ্রুপ টুল। এই টুলের অধিনে ২টি টুল রয়েছে। কোন ওয়েব এর স্ক্রীনসট নেয়ার পর বা অনেকগুলো অবজেক্ট সম্বলিত কোন একটি ইমেজের মধ্য হতে নির্দিষ্ট কোন ইমেজ বা অবজেক্টের ছবি গুলোকে আলাদা আলাদাভাবে সেভ করার জন্য এই টুলবারটি ব্যবহকার করার হয়। (পদ্ধতি: File>Export> Save for Web> PNG format Select Than Save Button Click)
  2. Slice Selection Tool: এই টুলের সাহায্যে কোন ইমেজ বা অবজেক্টের ছবি গুলোর সিলেকশন কম/বেশী করার প্রয়োজন হলে Slice Selection Tool টি ব্যবহার করা হয়।
  3.  

২৭নং টুল (27 No Tool):

  1. Hand Tool (H): অ্যাডোবি ইলাস্ট্রেটর-এ এটি একটি গ্রুপ টুল। এই টুলের অধিনে ২টি টুল  রয়েছে। সাধারণত Artboard এর কোন অবজেক্টকে জুম সাইজ বড় করে দেখা হয়, তখন Artboard এর পুরো অংশটিকে কম্পিউটার স্ক্রীনে একসঙ্গে দেখা সম্ভব হয় না, এরকম পরিস্থিতিতে জুম বড় থাকা অবস্থায় হ্যান্ড টুল ব্যবহার ডানে-বামে বা উপর নিচে Artboard টিকে সহজে দেখার জন্য এই হ্যান্ড টুলটি ব্যবহার করা হয়। এছাড়া যে কোন টুল Active থাকাবস্থায় Spacebar চাপলে Hand Tool Active হয়।
  1. Print Tiling Tool: Artboard এর মধ্যে যদি একের অধিক অবজেক্ট অঙ্কন করা থাকে, তার মধ্যে হতে যদি নির্দিষ্ট কোন অবজেক্টকে প্রিন্ট করার প্রয়োজন হয় সেক্ষেত্রে Print Tiling Tool দ্বার ঐ অবজেক্টটিকে সিলেক্ট করে দিলে শুধুমাত্র সিলেক্টকৃত অবজেক্টটিই প্রিন্ট প্রিভিউ দেখাবে এবং প্রিন্ট হবে।

২৮নং টুল (28 No Tool):

Zoom Tool (Z): অ্যাডোবি ইলাস্ট্রেটর-এ এটি একটি একক টুল। এর মাধ্যমে Page এর আকৃতি বড় করা যায় এবং Alt Key চেপে ধরে মাউস ড্রাক করলে পেজের আকৃতি ছোট করা যায়।

২৯নং টুল (29 No Tool):

Fill (X) সিলেক্টেড অবজেক্টের ফিল কালার নির্ধারণ করতে এই বাটন ব্যবহৃত হয়। সাধারণত ডিফল্ট অবস্থায় এটির কালার সাদা থাকে। তবে প্রয়োজন মত কালার পরিবর্তন করা যায়।

৩০নং টুল (30 No Tool):

Stroke (Click to active) (X): সিলেক্টেড অবজেক্টের স্ট্রোক নির্ধারণ করতে এই বাটন ব্যবহৃত হয়। সাধারণত ডিফল্ট অবস্থায় এটির কালার কালো থাকে। তবে প্রয়োজন মত কালার পরিবর্তন করা যায়।

৩১নং টুল (31 No Tool):

Swap Fill and Stroke (Shift+ X): এই বাইনে ক্লিক করলে Fill কে Stroke এবং Stroke কে Fill এ Convert করা যায়। যেমন Artboare এ একটি অবজেক্ট অঙ্কন করে Fill Color Read এবং Stroke Color Green করার পর Swap fill and stroke Button-এ ক্লিক করলে অটোমেটিক কালার চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ Fill Color হয়ে যাবে Stroke Color আর Stroke Color হয়ে যাবে Fill Color.

৩২নং টুল (32 No Tool):

Default Fill and Stroke (D): Fill কালার সাধারণত সাদা  এবং Stroke কালার সাধারণত কালো থাকে। আমরা আমরা আমাদের কাজের সুবিধার্থে এই কালারগুলো পরিবর্তন করে থাকি এবং পরিবর্তন করার পর যদি মনে হয় ডিফল্ট কালারে ফিরে আসতে হবে। সেই ক্ষেত্রে এই Default Fill and stroke বাটনে ক্লিক করলে পূণরায়  Fill কালার সাদা  এবং Stroke কালার  কালোতে পরিণত হবে।

৩৩নং টুল (33 No Tool):

  1. Color (<): সাধারণত অবস্থায় (1) Color I-Con সাদা অবস্থায় দেখা যায়; Artboard-এ কোন অবজেক্ট অংকন করার পর ফিল কালার পরিবর্তন করার সাথে সাথে (1) Color I-Con এর কালারও পরিবর্তন

৩৪নং টুল (34 No Tool):

  1. Gradient (>): সাধারণত অবস্থায় (2) Gradient I-Con সাদা-কালো অবস্থায় দেখা যায়; Artboard-এ কোন অবজেক্ট অংকন করার পর উক্ত অবজেক্টে Gradient সংযুক্ত করতে চাইলে এই আইকোনে ক্লিক করলে Gradient প্যালেটটি একটিভ হয়, সেখান থেকে প্রয়োজন মতো Gradient সংযোজন করা যায়।

৩৫নং টুল (35 No Tool):

  1. None (/): Artboard-এ কোন অবজেক্ট অংকন করার পর উক্ত অবজেক্টে Fill এবং Stroke কালার সংযুক্ত করার পর, যদি মনে হয় Fill অথবা Stroke কালার None করতে হবে সেক্ষেত্রে Fill অথবা Stroke কে একটিভেট করে (3) None I-Con বাটনে ক্লিক করলে কালার হাইড হয়ে যাবে।

৩৬নং টুল (36 No Tool):

  1. Draw Normal (Shift+D to Switch Modes): সাধারণত Artboard-টি Draw Normal অবস্থায় থাকে। এ অবস্থায় আমরা Artboard উপর যে কোন ধরণের বা যে কোন অবস্থায় অবজেক্ট অঙ্কন করতে পারি।

৩৭নং টুল (37 No Tool):

  1. Draw Behind (Shift+D to Switch Modes): সাধারণত Artboard-এর কোন একটি অবজেক্ট অঙ্কন করার পর যদি Draw Behind I-Conটি Active করে Artboard-এর উপর পূর্বে অংকিত অবজেক্টের উপর পূণরায় কোন অবজেক্ট অঙ্কন করলে সেটি উপরে থাকবে না, পূর্বের অবজেক্টের নিচে চলে যাবে।

৩৮নং টুল (38 No Tool):

  1. Draw Inside (Shift+D to Switch Modes): Artboard-এর কোন একটি অবজেক্ট অঙ্কন করার পর যদি Draw Inside I-Con টি Active করে Artboard-এর উপর পূর্বে অংকিত অবজেক্টের উপর পূণরায় কোন অবজেক্ট অঙ্কন হয় এবং অবজেক্টটির অর্ধেক অংশ পূর্বের অবজেক্টের ভিতরে এবং অর্ধেক অংশ বাইরে রাখা হয় তাহলে বাইরে রাখা অবজেক্টের অর্ধেক অংশের কালার দেখা যাবে না শুধুমাত্র Inside অংশটুকু দেখা যাবে।

৩৯নং টুল (39 No Tool):

Change Screen Mode (F): এই আইকোনটিতে ক্লিক করলে ৩টি সাব-আইকোন পাওয়া যায় –

  1. Normal Screen Mode: সাধারণ অবস্থায় Adobe Illustrator Open করলে স্ক্রীনটি Normal Screen Mode অবস্থায় থাকে।
  2. Full Screen Mode with Menu Bar: এই বাটনে ক্লিক করলে Adobe Illustrator, Full Screen Mode with Menu Bar সহ প্রদর্শিত হয়।
  3. Full Screen Mode: এই বাটনে ক্লিক করলে Adobe Illustrator, Full Screen Mode-এ প্রদর্শিত হবে। Keyboard হতে F Button-এ ক্লিক করলে স্ক্রীন পূণরায় Normal Screen Modeএ ফিরে আসবে।
error: Content is protected !!