Sign In
ইলেসষ্ট্রেটর কী? ইলেসষ্ট্রেটর স্ক্রীন পরিচিতি ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা
পোস্ট সূচীপত্র
Toggleগ্রাফিক্স হল এমনি একটি সদৃশ্য মাধ্যম যার দ্বারা কোন পৃষ্ঠের উপর কিছু ছবি বা নকশা আঁকাকে বুঝায়। আমেরিকান ইন্সটিটিউট অফ গ্রাফিক্স আর্টস (American Institute of Graphic Arts) এর মতে, গ্রাফিক্স ডিজাউন হল সেই প্রক্রিয়া যার মাধ্যমে আপনি আপনার সুনির্দিষ্ট মতামত, অভিজ্ঞতা ও পরিকল্পনাকে আপনার সৃষ্টিশীলতার সমম্বয়ে কোন দৃশ্যমান বা পাঠ্যগত বিষয়বন্তুর উপর রূপ দিতে পারা।
ইলেসট্রেটর স্ক্রীন পরিচিতি: Adobe Illustrator একটি গ্রাফিক্স ডিজাইন Package Program অ্যাডোবির সবথেকে জনপ্রিয় সফটওয়্যারগুলোর মধ্যে এটি অন্যতম এবং ডিজাইনের ক্ষেত্রে বহুল ব্যবহৃত এবং জনপ্রিয় একটি সফ্টওয়্যার। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের Adobe Corporation কর্তৃক বাজারজাতকৃত। Adobe Illustrator গ্রাফিক্স ডিজাইন প্যাকেজ প্রোগ্রামটি সর্বপ্রথম বাজারজাত হয় Apple Macintosh কম্পিউটারে ব্যবহারের উদ্দেশ্যে। কালক্রমে IBM বা IBM Compatible Computer এর মধ্যে Windows Supported Illustrator বাজারজাত হয়। উৎপত্তির সময় থেকে এই গ্রাফিক্স ডিজাইন প্রোগ্রামটি এ যাবৎ অনেকগুলো Version অতিক্রম করেছে। The latest version, Illustrator 2024, was released on October 10, 2023.
Adobe Illustrator বিস্তারিত শুরু করার আগে গ্রাফিক্স সংক্রান্ত দুটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে নেয়া প্রয়োজন। একটি হলো Color Mode এবং অপরটি হলো Raster এবং Vector গ্রাফিক্স। গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে দুটি Color Mode বেশী বৃবহৃত হয়। একটি RGB (Red, Green এবং Blue) এবং অপরটি হলো CMYK (Cyan, Magenta, Yellow এবং Key-Black) RGB কালার মোড ব্যবহৃত হয় Visual Media-র ক্ষেত্রে এবং CMYK কালার মোড ব্যবহৃত হয় Print media-র ক্ষেত্রে।
ইলেসট্রেটর স্ক্রীন পরিচিতি: Computer গ্রাফিক্স দুইটি প্রধান ভাগে বিভক্ত। একটি Vector গ্রাফিক্স এবং অপটি হলো Raster বা Pixel গ্রাফিক্স। ইলাস্ট্রেটর এর যে কোন Artwork-ই হলো Vector গ্রাফিক্স। অপরদিকে Photoshop এর সমস্ত ইমেজই হলো Raster বা Pixel গ্রাফিক্স (তবে ইলাষ্ট্রেটরের Vector গ্রাফিক্সকে কমান্ডের মাধ্যমে [Object> Rasterize] Raster বা Pixel গ্রাফিক্সে কনর্ভাট করে নেয়া যায়)। Vector গ্রাফিক্স Line এবং Curve এর সমন্বয়ে এক ধরণের জ্যামিতিক Object দিয়ে তৈরী হয়, যাবে বলে Vector। অপরদিকে Raster গ্রাফিক্স চারকোনা টাইলস এর মত সেপের Pixel দিয়ে তৈরী হয়। Raster ইমেজের বড় অসুবিধা হলো এতে নির্দিষ্ট সংখ্যাক Pixel থাকে। ফলে যখন কোন ইমেজকে যখন বড় করা হয় তখন Pixel গুলো বেরিয়ে আসে এবং ইমেইজটি ফেটে যায়। অপর দিকে Vector গ্রাফিক্সকে যত বড় করা হয় তখন অবজেক্টগুলোও পরিবর্তিত হতে থাকে যার ফলে ইমেজগুলো ফাটে না।
ইলেসট্রেটর স্ক্রীন পরিচিতি: স্ক্রীনের ডান দিকে যে চিত্রটি দেখা যাচ্ছে এটি Adobe Illustrator এর Initial Window. Illustrator এর I-Con টির উপর ক্লিক করলে কিছুক্ষণ পরেই উপরোক্ত Initial Window টি প্রদর্শিত হয়। তবে Adobe Illustrator সব ভার্সনের Initial Window টি দেখতে একরকম নয়, Adobe Illustrator এর ভার্সন ভেদে Initial Window চিত্র ভিন্ন ভিন্ন হয়ে থাকে।
ইলেসট্রেটর স্ক্রীন পরিচিতি:
Title Bar: আমরা জানি Title শব্দের বাংলা অর্থ হলো উপাধি। যে কোন Package Program-এর উপাধি অর্থাৎ নাম যে বারের মধ্যে দেওয়া থাকে সেটিই হলো Title Bar। সহজ ভাষায় Window এর শীর্ষদেশকে বলে Title Bar। লক্ষ্য করুন উপরোক্ত Window এর শীর্ষদেশে অর্থাৎ উপরে লেখা আছে Adobe Illustrator। এই কথাটি যে Bar-এর মধ্যে লেখা আছে ইহাই Title Bar।
Adobe Illustrator Window/Screen পরিচিতি সম্পর্কে আরো স্বচ্ছ ধারনা পেতে এই ভিডিওটি দেখুন
Video processing is in progress, please wait.
ইলেসট্রেটর স্ক্রীন পরিচিতি: একজন দক্ষ গ্রাফিক্স ডিজাইনার Adobe Illustrator দিয়ে বিভিন্ন ধরনের কাজ করতে পারে যেমন:
1. Multiple Logo Design …
2. ID-CARD Design …
3. Ads Design …
4. Multi Card Design …
5. Facebook Banner Design…
6. Social Media Add Design …
7. Poster Design …
8. Cover Banner Design …
9. Flyer Design …
10. Brochure Design …
11. Bi-fold Design …
12. Tri-fold Design …
13. Mockup Design…
14. Picture Editing Design …
15. Web Banner Design…
16. Any kind of garments Design
17. Any kind of Text Design …
There are many more types of work that can be done by Adobe Illustrator…