Sign In
এম.এস ওয়ার্ড ব্যবহারিক নোট (পর্ব-৫) || Microsoft Word [Session-5]
চলুন তাহলে শুরু করা যাক:
পোস্ট সূচীপত্র
ToggleB. [Font Group]: Font, Font Size, Grow Font (Increase the font size), Shrink Font (Decrease the fon Size), Bold, Italic, Under Line, Subscript, Superscript, Change Case, Text Highlight color & Font Color.
C. [Paragraph Group]: Bullets, Numbering, Decrease Indent, Increase Indent, Align Text, Line Spacing.
D. [Editing Group]: Find: (Find, Advanced Find, Go To) Replace, Select: (Select All, Select Object, Select Text with Similar Formating)
এম.এস ওয়ার্ড ব্যবহারিক নোট: এই পর্বে আমারা উপরোক্ত Home Tab-এর চারটি গুরুত্বপূর্ণ গ্রুপের অতিব প্রয়োজনীয় বেশ কিছু আইকোন এর ব্যবহারবিধি নিয়ে বিস্তারিত আলোচনা করবো। যে আইকোনগুলোর ব্যবহার আমার প্রতিনিয়ত ব্যক্তিগত কাজে এবং অফিসের দৈনন্দিন কাজে আমরা ব্যবহার করে থাকি। যারা বর্ণিত আইকোনগুলোর সঠিক ব্যবহার জানেন না, তাদের জন্য এবং যারা নতুন করে মাইক্রোসফট ওয়ার্ডের ব্যবহার শিখতে চাচ্ছেন তাদের জন্য অত্যন্ত সহায়ক হবে বলে আমি মনে করি। এাড়া যদি কোন বিষয় এখানে বুঝতে অসুবিধা হয় তাহলে সরাসরি আমার YouTube Channel-টি (YouTube Link: https://www.youtube.com/@masbdinstitute) ভিজিট করুন অথবা আমাকে (Whatsapp) 01718406785 নাম্বারে ফোন করুন।
আমাদের কোর্সে ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে ক্লিক করুন
সাধারণত কোন লিখা; ছবি বা শেপ এক স্থান থেকে অন্য স্থানে বা এক Document/File থেকে অন্য Document/File নিয়ে যাওয়ার জন্য Cut Command-এর ব্যবহার করা হয়।
এম.এস ওয়ার্ড ব্যবহারিক নোট (পর্ব-৫) পদ্ধতি:
প্রয়োজনীয় কোন লিখা, ছবি বা শেপ কাট করার জন্য সর্ব প্রথমে তা সিলেক্ট বা ক্লক করতে হবে এর পর Home Tab এর Clipboard Group হতে Cut Icon-এ ক্লিক করতে হবে। এরপর কাট করা লিখা, ছবি বা শেপ Document/File এর যে স্থানে নিতে/রাখতে চান; সেখানে কার্সর রেখে Paste Icon-এ ক্লিক করুন এবং ফলাফল লক্ষ্য করুন।
Key-board Command: Ctrl + X = Cut.
Key-board Command: Ctrl + V = Paste.
সাধারণত কান লিখা, ছবি বা শেপ হুবুহুব কপি করে একটি ডকুমেন্ট বা ফাইল থেকে অন্য কোন ডকুমেন্ট বা ফাইল-এ নেয়ার জন্য Copy Command-এর ব্যবহার করা হয়।
এম.এস ওয়ার্ড ব্যবহারিক নোট (পর্ব-৫) পদ্ধতি:
প্রয়োজনীয় কোন লিখা, ছবি বা শেপ কপি করার জন্য সর্ব প্রথমে তা সিলেক্ট বা ক্লক করতে হবে এর পর Home Tab হতে Copy Icon-এ ক্লিক করতে হবে। এরপর কপি করা লিখা, ছবি বা শেপ ডকুমেন্ট বা ফাইলের যে স্থানে নিতে বা রাখতে চান; সেখানে কার্সর রেখে Paste Icon-এ ক্লিক করুন এবং ফলাফল লক্ষ্য করুন।
Key-board Command: Ctrl + C = Copy.
Key-board Command: Ctrl + V = Paste.
এম.এস ওয়ার্ড ব্যবহারিক নোট (পর্ব-৫): আমরা সাধারণত মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে প্রথমে যখন লেখা শুরু করি তখন Default ভাবে Font থাকে Calibri (Body), Font Size 11 এবং Font Color থাকে Black আমরা সাধারণত এই ষ্টাইলেই কাজ শুরু করি। Format Painter কাজ হচ্ছে কোন একটি ডকুমেন্টে একের অধিক Line, Paragraph বা Title থাকে এবং গুলোকে যদি একই ষ্টাইলে Format করতে হয় তবে সে ক্ষেত্রে Format Painter গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেমন:
A Quick Brown Fox Jumps over the Lazy Dog.
উপরোক্ত লাইনটিতে আমরা ৭টি Format করেছি যেমন: Font Style “Arial Narrow”, Bold, Italic, Underline, Font Color Green এবং Font Size 14 করা হয়েছে। নিচের লাইনটিতে Default Font এবং Default Size ব্যবহার করা হয়েছে। এখন যদি নিচের লাইনটিকে উপরের ষ্টাইলে সাজাতে বলা হয় তবে পূণরায় আমাদের লিখাটিকে ব্লক করে ৭টি অপশনে ক্লিক করতে হবে। কিন্তু আমারা সেটা করবো না। এবার আমরা Format Painter এর ব্যবহার করবো।
There is no god but Allah, Mohammad (S:) is a messenger of Allah
এম.এস ওয়ার্ড ব্যবহারিক নোট (পর্ব-৫) পদ্ধতি: প্রথমে ১ম লাইনটি ব্লক করে অথবা ১ম লাইনটির উপর কার্সর রেখে Clipboard Group-এর Format Painter আইকোনটিতে ক্লিক করুন এরপর মাউস পয়েন্টারটি পেজে নিয়ে আসুন এবং লক্ষ্য করুন আইবিম এর সাথে একটি ব্রাশ দেখা যাচ্ছে, এবার ঐ অবস্থায় ২য় লাইনটির উপর দিয়ে ব্রাশটি টানুন তাহলেই ২য় লাইনটি ১ম লাইনের ষ্টাইলে পরিণত হবে।
সাধারণত কোন লিখা, সংখ্যা, ছবি বা শেপ ডিলিট (মুছা) করার পর, তাৎক্ষনিকভাবে ফিরিয়ে আনার জন্য Undo Typing Command-এর ব্যবহার করা হয়।
এম.এস ওয়ার্ড ব্যবহারিক নোট (পর্ব-৫) পদ্ধতি:
ওয়ার্কসীটের কোন একটি পেজে লিখা, সংখ্যা, ছবি বা শেপ তৈরী করুন এবং লিখা, সংখ্যা, ছবি বা শেপ গুলো সিলেক্ট বা ক্লক করে ডিলিট করে ফেলুন। এর পর Customize Quick Access Toolbar হতে Undo Typing Icon-এ ক্লিক করুন এবং ফলাফল লক্ষ্য করুন আপনার ডিলিট করা লিখা, সংখ্যা, ছবি বা শেপ পূণরায় যথাস্থানে ফিরে এসেছে।
Key-board Command: Ctrl + Z = Undo
সাধারণত কোন লিখা, সংখ্যা, ছবি বা শেপ ডিলিট (মুছা) করার পর, তাৎক্ষনিকভাবে ফিরিয়ে আনার জন্য আমরা Undo Command ব্যবহার করি; আর Repeat Clear/Redo Clear Command এর কাজ হচ্ছে Undo Command ব্যবহার করে ডিলিট করা যা কিছু পূণরায় ফিরিয়ে আনা হয় Repeat Clear/Redo Clear Command করে তার সবকিছু আবার ভ্যানিস করে দেয়া হয়।
এক কথায় Undo Command ব্যবহার যে কাজটি হবে; Repeat Clear/Redo Clear Command ব্যববারে তার বিররিত কাজ করবে।
এম.এস ওয়ার্ড ব্যবহারিক নোট (পর্ব-৫) পদ্ধতি:
Repeat Clear/Redo Clear Command ব্যবহারের জন্য Customize Quick Access Toolbar হতে Repeat Clear/Redo Clear Icon-এ ক্লিক করুন এবং ফলাফল লক্ষ্য করুন আপনার ডিলিট করা সমস্ত লিখা, সংখ্যা, ছবি বা শেপ পূণরায় ভ্যানিস হয়ে গেছে।
Key-board Command: Ctrl +Y = Redo
← ♦♦ →
সাধারণত বাংলা বা ইংরেজী কোন কিছু লিখার পর লিখার সাইজ ছোট বা বড় করার জন্য Font Size Icon টি ব্যবহার করা হয়। নিম্নে Font Size ছোট/বড় করার পদ্ধতি দেখানো হলো:
এম.এস ওয়ার্ড ব্যবহারিক নোট (পর্ব-৫) পদ্ধতি: সর্ব প্রথমে ওপেনকৃত পেজে যে কোন একটি লাইন টাইপ করুন এবং লাইনটি সিলেক্ট বা ক্লক করুন। এরপর ফন্ট টেক্স বক্সের ড্রপডাউন বাটনে ক্লিক করুন এবং লক্ষ্য করুন অনেক ভিন্ন ভিন্ন নামের লিষ্ট দেখা যাচ্ছে এগুলোই হচ্ছে Font । এবার আপনার পছন্দমত Font তালিকায় ক্লিক করুন এবং লক্ষ্য করুন আপনার সিলেক্টকৃত লিখাটির ধরণ পরিবর্তন হয়ে গেছে।
[বিঃদ্রঃ ফন্ট লিষ্ট দেখার সময় লক্ষ্য করুন কিছু কিছু ফন্টের নামের শেষে MJ দুটি অক্ষর যুক্ত আছে (যেমন: SutonnyMJ, SutonnyCMJ, SutonnyEMJ, SutonnyOMJ) এগুলো হলো বাংলা ফন্ট, শুধু মাত্র বাংলা লিখার জন্য বা বাংলা লিখা পরিবর্তন করার জন্য ব্যবহার করা হয়; এছাড়াও আরো বহু ধরণের বাংলা ফন্ট আছে।]
পদ্ধতি: (১) সর্ব প্রথমে ওপেনকৃত পেজে যে কোন একটি লাইন টাইপ করুন এবং লাইনটি সিলেক্ট বা ক্লক করুন। এরপর Font Size Icon টির ড্রপডাউন বাটনে ক্লিক করুন এবং লক্ষ্য করুন অনেক ভিন্ন ভিন্ন Size-এর নাম্বার দেখা যাচ্ছে এগুলোই হচ্ছে Font Size । এবার আপনার পছন্দমত Font Size নাম্বার-এ ক্লিক করুন এবং লক্ষ্য করুন আপনার সিলেক্টকৃত লিখাটির Size-এর ধরণ পরিবর্তন হচ্ছে।
এম.এস ওয়ার্ড ব্যবহারিক নোট (পর্ব-৫) পদ্ধতি: (২) Grow Font (Increase the font size), Shrink Font (Decrease the fon Size): উপরোক্ত ১ নং পদ্ধতি এবং নিম্নবর্ণিত কি-বোর্ড কমান্ড ছাড়াও Font Size ছোট বা বড় করার আরো একটি পদ্ধতি আছে তা Grow Font I-Con-এ ক্লিক করে, অর্থাৎ বড়-A চিহ্নিত আইকন-এ ক্লিক করলে (লিখা) দুই সাইজ ফন্ট বড় হবে এবং Shirnk Font I-Con অর্থাৎ ছোট-A চিহ্নিত আইকন-এ ক্লিক করলে (লিখা) দুই সাইজ ফন্ট ছোট হবে।
Key-board Command: Ctrl + ] = Increase the font size/Grow Font
Key-board Command: Ctrl + [ = Decrease the font size/Shirnk Font
এম.এস ওয়ার্ড ব্যবহারিক নোট (পর্ব-৫) পদ্ধতি: প্রয়োজনী Word, Line, Paragraph সিলেক্ট বা ব্লক করুন এরপর Font Group হতে B আইকন-এ ক্লিক করুন। উদাহরণ: May Allah bless you (Bold); May Allah bless you (None Bold)
Key-board Command: Ctrl + B = Bold
এম.এস ওয়ার্ড ব্যবহারিক নোট (পর্ব-৫) পদ্ধতি: প্রয়োজনী Word, Line, Paragraph সিলেক্ট বা ব্লক করুন এরপর Font Group হতে I আইকন-এ ক্লিক করুন।
উদাহরণ: May Allah bless you (Italic); May Allah bless you (None Italic)
Key-board Command: Ctrl + I = Italic
এম.এস ওয়ার্ড ব্যবহারিক নোট (পর্ব-৫) পদ্ধতি: প্রয়োজনী Word, Line, Paragraph সিলেক্ট বা ব্লক করুন এরপর Font Group হতে U আইকন-এ ক্লিক করুন।
উদাহরণ: May Allah bless you (Underline); May Allah bless you (None Italic)
ভিন্ন ভিন্ন ষ্টাইল-এর Underline লাইন পেতে Font Group হতে U আইকন-এর ∇ (ড্রপ ডাউন বাটন) চিহ্নিত বাটনে ক্লিক করে পছন্দমত ষ্টাইলে ক্লিক করুন।
Key-board Command: Ctrl + U = Underline
এম.এস ওয়ার্ড ব্যবহারিক নোট (পর্ব-৫) পদ্ধতি: সাধারণত অংক, বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা Equation তৈরীর ক্ষেত্রে Subscript এবং Superceript-এর ব্যবহার হয়ে থাকে।
যেমন (Subscript): Carbon dioxide লিখার জন্য প্রথমে CO2 লিখুন, এবার শুধুমাত্র 2 লিখাকে ব্লক করুন, এরপর Font Group (২য় লাইনে ৫নং আইকন) হতে Subscript আইকন-এ ক্লিক করুন এবং লক্ষ্য করুন Carbon dioxide লিখাটির সংক্ষিপ্তরূপটি তৈরী হয়েছে।
ডান দিকে কিছু Subscript লিখার উদাহরণ দেয়া হলো:
যেমন (Superscript): মনে করুন আমরা এই (a+b)² = a²+2ab+b² সূত্রটি লিখবো, সূত্রটি লিখার জন্য প্রথমে (a+b)2 = a2+2ab+b2 লিখুন, এবার শুধুমাত্র 2 লিখাকে ব্লক করুন, এরপর Font Group (২য় লাইনে ৬নং আইকন) হতে Superscript আইকন-এ ক্লিক করুন এবং লক্ষ্য করুন (a+b)² এমন দেখাচ্ছে, ঠিক একইভাবে পরবর্তী 2 লিখাগুলোকে একটি একটি ব্লক করুন Superscript আইকন-এ ক্লিক করুন তাহলে সম্পূর্ণ সূত্রটি এমন (a+b)² = a²+2ab+b² দেখাবে।
Key-board Command: Ctrl +Shift + + = Superscript
Text Highlight color-করার পূর্বে নিম্নের লাইনটি কম্পোজ করুন।
There Is No God But Allah, Mohammad (S:) Is a Messenger Of Allah.
তারপর Font Group (২য় লাইনে ৮নং আইকন) হতে Text Highlight Color আইকন-এর ∇ (ড্রপডাউন চিহ্নিত) বাটনে ক্লিক করুন একটি Text Highlight Color প্যলেট বের হয়ে আসবে। এবার ভিন্ন ভিন্ন Color-এর মধ্য হতে আপনার পছন্দ মত একটি Text Highlight Color-এর উপর ক্লিক করুন এবং আপনার সিলেক্টকৃত লাইন-এর দিকে লক্ষ্য করুন।
Text Color-এর উদাহরণ দেখার পূর্বে নিম্নের লাইনটি কম্পোজ করুন।
There Is No God But Allah, Mohammad (S:) Is a Messenger Of Allah. এবার লাইনটি সিলেক্ট করুন, তারপর Font Group (২য় লাইনে ৯নং আইকন) হতে Font Color-আইকন-এর ∇ (ড্রপডাউন চিহ্নিত) বাটনে ক্লিক করুন একটি Color প্যলেট বের হয়ে আসবে। এবার ভিন্ন ভিন্ন Color-এর মধ্য হতে আপনার পছন্দ মত একটি Color-এর উপর ক্লিক করুন এবং আপনার সিলেক্টকৃত লাইন-এর দিকে লক্ষ্য করুন।
এই আইকোনটির সাহায্যে কোন একটি লাইন বা প্যারাগ্রাফকে বেশ কিছু Format করার পর (যেমন Bolt, Italic, Under Line, Font Change, Font Color) ইত্যাদি Format করার পর উক্ত লাইন বা প্যারাগ্রাফকে সিলেক্ট করে Clear All Formating আইকোনটির উপর ক্লিক করলে সমস্ত Format মুছে গিয়ে পূর্বের অবস্থায় ফিরে আসবে।
← ♦♦ →
Bullets সংযোজন করার করার পূর্বে নিম্নের Text গুলো কম্পোজ করুন।
Oh god please help me.
There is no god but Allah.
Knowledge is power.
Many drops make a shower
Honesty is the best policy
এবার প্রতিটি লাইন একসঙ্গে সিলেক্ট করুন, এরপর Paragraph Group (১ম লাইনে ১নং আইকন) হতে Bullets আইকন-এর ∇ (ড্রপডাউন চিহ্নিত) চিহ্নিত বাটনে ক্লিক করুন একটি Bullets প্যালেট বের হয়ে আসবে। উক্ত Bullets প্যলেট হতে পছন্দ মত একটি Bullets-এর উপর ক্লিক করুন এবং আপনার সিলেক্টকৃত লাইন-এর দিকে লক্ষ্য করুন। [বিঃদ্রঃ যদি ভিন্ন ভিন্ন লাইনের শুরুতে ভিন্ন ভিন্ন ষ্টাইলের বুলেট দিতে চান, তাহাল একটি করে লাইন সিলেক্ট করুন এবং পছন্দ মত ভিন্ন ভিন্ন Bullets-এর উপর ক্লিক করুন।]
[ Bullets সংযোজন করার পদ্ধতি ভিডিও টিউটোরিয়াল দেখতে এখানে ক্লিক করুন ]
Numbering (Auto Numbering) সংযোজন করার করার পূর্বে নিম্নের Text গুলো কম্পোজ করুন।
Oh god please help me.
There is no god but Allah.
Knowledge is power.
Many drops make a shower
Honesty is the best policy
এবার প্রতিটি লাইন একসঙ্গে সিলেক্ট করুন ,এরপর Paragraph Group (১ম লাইনে ২নং আইকন) হতে Numbering (Auto Numbering) আইকন-এর ∇ (ড্রপডাউন চিহ্নিত) চিহ্নিত বাটনে ক্লিক করুন একটি Numbering (Auto Numbering) প্যালেট বের হয়ে আসবে। উক্ত Numbering (Auto Numbering) প্যলেট হতে পছন্দ মত একটি Numbering (Auto Numbering)-এর উপর ক্লিক করুন এবং আপনার সিলেক্টকৃত লাইন-এর দিকে লক্ষ্য করুন। [বিঃদ্রঃ যদি ভিন্ন ভিন্ন লাইনের শুরুতে ভিন্ন ভিন্ন ষ্টাইলের নাম্বার দিতে চান, তাহাল একটি করে লাইন সিলেক্ট করুন এবং পছন্দ মত Number Format-এ ক্লিক করুন।]
মাইক্রোসফট ওয়ার্ডে আমারা সাধারণত দুই ধরণের Indent ব্যবহার করে থাকি যেমন- Decrease Indent এবং Increase Indent. কোন একটি লাইন বা Paragraph-এর উপর Indent সংযোজন করার করার পূর্বে নিম্নের Text Line-টি কম্পোজ করুন-
There is no god bul Allah Mohammad (S:) is a messenger of Allah.
এবং লাইন বা প্যারাগ্রাফটি সিলেক্ট করুন অথবা লাইন বা প্যারাগ্রাফটি উপর কার্সর রাখুন, এরপর Paragraph Group-এর ১ম লাইনের ৫নং আইকোনটির (Increase Indent) উপর একবার ক্লিক করুন, ফলে দেখা যাবে আপনার সিলেক্টকৃত লাইন বা প্যারাগ্রাফটি ½ Inch ডান দিকে সরে গেছে। এভাবে যতবার ক্লিক করবেন ½ Inch ডান দিকে সরে যাবে। পূনরায় লাইন বা প্যারাগ্রাফটি বাম দিকে নিতে ঠিক তার পাশের আইকোনটি অর্থাৎ Decrease Indent Button এ ক্লিক করুন, তাহলে ½ Inch করে বাম দিকে সরে আসবে।
মাইক্রোসফট ওয়ার্ডে আমারা সাধারণত চার ধরণের Text Align ব্যবহার করে থাকি যেমন- Align Left, Align Center, Align Right এবং Align Justify কোন একটি লাইন বা Paragraph-এর উপর Align সংযোজন করার করার পূর্বে নিম্নের Text Line-টি কম্পোজ করুন-
There is no god bul Allah Mohammad (S:) is a messenger of Allah. এবং লাইন বা প্যারাগ্রাফটি সিলেক্ট করুন অথবা লাইন বা প্যারাগ্রাফটি উপর কার্সর রাখুন, এরপর লক্ষ্য করুন Paragraph Group-এর ২য় লাইনে পরপর ৪টি Text Align আইকন আছে। প্রথমটি Align Text Left, দ্বিতীয়টি Center Align, তৃতীয়টি Align Text Right এবং চতুর্থটি Justify Align। প্রতিটি আইকন এর ব্যবহার নিম্নে ব্যাখ্যা করা হলো :
চারটি Align-এর Keyboard Command নিম্নরুপ:
♦ Key-board Command: Align Left= Ctrl+L, Align Center= Ctrl+E, Align Right= Ctrl+R, Align Justify= Ctrl+J.
নোট: সাধারণত একটি লাইন হতে পরবর্তী লাইন বা পূর্ণ একটি প্যারাগ্রাফ-এর মধ্যে প্রতিটি লাইনের মাঝে প্রশস্ততা রাখতে (দূরত্ব) যে পদ্ধতি ব্যবহার করা হয় তাই Line spacing; Line spacing করার জন্য কয়েকটি লাইন বা নিম্নের প্যারাগ্রাফটি (কম্পোজ) তৈরী করুন:
Ya Allah, You are the Greatest, We rely on You, we cannot blink our eyes without You, Ya Allah we have You as our Rabb (God), Ya Allah You made us , You created us, We are trying our best to follow You, Ya Allah.. Accept every letter that we have read, Accept every fast that we have kept Ya Allah. There is no god bul Allah Mohammad (S:) is a messenger of Allah. Ya Allah let this be a day when You are happy with us, Ya Allah we’ve raised our hands, we’ve completed the Quran, Ya Allah make their graves gardens from the gardens of Paradise, Ya Allah.. In the grave, in the darkness of the grave, Ya Allah, You lighten it up, Ya Allah.. Grant us good company, Ya Allah.. ..Make us from those who fulfill our 5 Salah a day for your sake. Ya Allah, help us be regular and steadfast to get up for Salat Al Fajr, Ya Allah.. We have read so much Salah for You accept it from us, Ya Allah.. Help us to eat halal in this time when we don’t even know sometimes what is Halal and Haram.., Ya Allah.. Help us; protect us from putting Haram into our mouths. Ya Allah.. We’ve raised our hands, for you Ya Allah.. Amongst us there are men, there are women, there are the old, there are the young, there are the sickly Ya Allah, there are the healthy.. Ya Allah.. We know you will answer our dua Ya Allah save us from the fire of Jahannam Ya Allah.. We ask you, all the goodness that Muhammad (saw) has asked you, and we seek protection from all the evil….
-Ameen- Ya Allah- Ya Rabbal ‘alamin-
এবার লাইনটি সিলেক্ট করুন অথবা লাইনের উপর কার্সরটি রাখুন >
এরপর Paragraph Group-এর ২য় লাইনের ৫ম আইকোন (Line spacing) আইকন ড্রপডাউন বাটনে ক্লিক করুন এবং লক্ষ্য করুন বিভিন্ন ধরনের Line spacing Measurement সম্বলিত একটি প্যালেট (লিষ্ট) দেখা যাচ্ছে। উক্ত Measurement এর যে কোন একটিতে ক্লিক করুন সঙ্গে সঙ্গে লাইন/প্যারাগ্রাফ-এর প্রশস্ততা বেড়ে যাবে। প্যালেট (লিষ্ট) বক্সে প্রদর্শিত Measurement ছাড়া যদি নিজের ইচ্ছামত Line spacing কম/বেশী করতে চান তাহলে (Line spacing) আইকন ড্রপডাউন বাটনে ক্লিক করে Line Spacing Option-এ ক্লিক করে আপনি আপনার পছন্দমত Measurement -এ ক্লিক করুন।
← ♦♦ →
নোট: নির্দিষ্ট একটি লাইন/প্যারাগ্রাফ বা পূর্ণ একটি ফাইলের মধ্য হতে নির্দিষ্ট কোন শব্দ খুজে বের করে Highlight আকারে শো করার জন্য Find-এর ব্যবহার করা হয়ে থাকে।
পদ্ধতি: Home Tab-এর অধিনস্থ সর্বশেষ Editing Group হতে Find আইকোনের ড্রপডাউন বাটনে ক্লিক করুন। একটি প্যালেট শো করবে, উক্ত প্যালেট হতে পূনরায় Find এর উপর ক্লিক করুন ফলে মাইক্রোফস ওয়াডৃ স্ক্রীনের বামে একটি Navigation Palate শো করবে। উক্ত প্যালেট এর Find Search Box-এ আপনার প্রয়োজনীয় শব্দ লিখুন এবং লক্ষ্য করুন উক্ত শব্দটি আপনার ডকুমেন্টের যে যে স্থানে লিখা আছে তা Text Highlight Color (Yellow Color) দ্বারা Highlight করা হয়েছে। এতে করে খুব সহজেই আপনি আপনার কাঙ্খিত শব্দটি খুবে পেতে পারেন।
নোট: নির্দিষ্ট একটি লাইন/প্যারাগ্রাফ বা পূর্ণ একটি ফাইলের মধ্য হতে একটি একটি করে শব্দ খুজে (Highlight) বের করার জন্য Advanced Find-এর ব্যবহার করা হয়ে থাকে।
পদ্ধতি: Home Tab-এর অধিনস্থ সর্বশেষ Editing Group হতে Find আইকোনের ড্রপডাউন বাটনে ক্লিক করুন। একটি প্যালেট শো করবে, উক্ত প্যালেট হতে পূনরায় Find এর উপর ক্লিক করুন ফলে মাইক্রোফসট ওয়াডৃ স্ক্রীনের উপর একটি Find and Replace নামে একটি ডায়ালগবক্স প্রদর্শিত হবে, উক্ত ডায়ালগ বক্সের Find what (অর্থাৎ যেখানে কার্সর অবস্থান করছে) সার্চ বক্সে প্রয়োজীয় শব্দ লিখে Find Next বাটনে ক্লিক করুন এবং লক্ষ্য করুন প্রয়োজনীয় শব্দটি খুজে Highlight করে আপনার সামানে উপস্থাপন করেছে।
সাধারণত একটি ফাইলে যদি অনেকগুলো পেজ থাকে (যেমন ১-৫০) তবে একটি পেজ হতে অন্য পেজে স্ক্রোলিং করে যেতে অনেক সময় ব্যয় হয়। সে ক্ষেত্রে তাৎক্ষনিক কোন পেজে যেতে Go To অপশনটি অধিক কার্যকর।
পদ্ধতি: Go To অপশনটির ব্যবহারিক পদ্ধতি দেখার জন্য Multipage সম্বলিত একটি ফাইল ওপেন করুন। এরপর Find আইকন-এর ড্রাপডাউন বাটনে ক্লিক করে Go To লিখা বাটনের উপর ক্লিক করুন। স্ক্রীনে Find and Replace নামে একটি ডায়ালগবক্স আসবে এবং উক্ত ডায়ালগ বক্সের Go To Tab এবং Page হাইলাইট হয়ে থাকবে এবং কার্সর Enter Page Number বক্সে অবস্থান করবে (অর্থাৎ যেখানে কার্সর অবস্থান করছে) প্রয়োজীয় পেজ নাম্বার লিখে Next বাটনে ক্লিক করুন এবং লক্ষ্য করুন আপনার কাঙ্খিত পেজটি আপনার স্ক্রীনে দেখা যাচ্ছে। [বিঃদ্রঃ ঠিক একই পদ্ধতি ব্যবহার করে আপনি Section, Line, Bookmark, Comment, Footnote, Endnote, Field, Table, Graphic, Equation এবং Object ইত্যাদির উপর Apply করতে পারবন।]
নোট: সাধারণত একটি ফাইলের Multipage সম্বলিত Line, Paragraph মধ্য হতে কোন ভূল শব্দ বা বিশেষ কোন শব্দ খুজে বের করে তথা স্থানে নতুন শব্দ প্রতিস্থাপন করার এই Replace অপশনটি খুবই কার্যকর ভূমিকা পালন করে থাকে।
পদ্ধতি: Replace অপশনটির ব্যবহারিক পদ্ধতি দেখার জন্য Multipage সম্বলিত Line, Paragraph-এর একটি ফাইল ওপেন করুন। এরপর Editing Group-এর অধিনস্থ Replace লিখার উপর ক্লিক করুন। স্ক্রীনে Find and Replace নামে একটি ডায়ালগবক্স আসবে এবং উক্ত ডায়ালগ বক্সে Replace হাইলাইট হয়ে থাকবে এবং এখানে দুটি টেক্স বক্স দেখা যাবে যার একটির নাম Find What এবং অপরটি নাম Replace with। এরার Find What বক্সে যে শব্দটি Find করতে চান সেটি লিখুন এবং Replace with বক্সে যে নতুন শব্দটি প্রতিস্থাপন করতে চান সেটি লিখুন। এরপর প্রথমে একবার Find Next ক্লিক করুন তারপর Replace বাটনে ক্লিক করুন ফলে Find করা শব্দটি পরিবর্তন হয়ে তথা স্থানে নতুন শব্দ প্রতিস্থাপন হবে। এরপর যদি Replace All বাটনে ক্লিক করেন তাহলে ঐ Related সকল শব্দ একসঙে পরিবর্তন হয়ে যাবে। যেমন: মনে করুন আপনার ফাইলে Dhaka শব্দটি ৫০ বার লিখা আছে, আপনি চাচ্ছেন সমস্ত Dhaka লিখা শব্দগুলোকে একবারে Rajshahi শব্দে পরিণত করবেন। সে জন্য Find What বক্সে Dhaka লিখুন এবং Replace with বক্সে Rajshahi শব্দটি লিখুন এবার Replace All বাটনে ক্লিক করুন এবং লক্ষ্র করুন আপনার ডকুমেন্টে লিখা থাকা ৫০টি Dhaka শব্দ এক ক্লিকে ৫০টি Rajshahi শব্দে পরিণত হয়েছে। ঠিক একই পদ্ধতি ব্যবহার করে আপনি বাংলা শব্দও পরিবর্তন করতে পারবেন।