masbdinstitute

Feel free to call or sms me…

+880 1718406785

এম.এস ওয়ার্ড ব্যবহারিক নোট (পর্ব-২)

এম.এস ওয়ার্ড ব্যবহারিক নোট (পর্ব-২): মাইক্রোসফট ওয়ার্ডের সর্ব প্রথম যে Tab টি আছে তার নাম File এই ট্যাবে ক্লি করলে আমরা নিম্নের ন্যায় চিত্রটি দেখতে পাবো ….

Home Screen

এম.এস ওয়ার্ড ব্যবহারিক নোট (পর্ব-২): এবার আমরা উপরোক্ত স্ক্রীনটির প্রয়োজনীয় কিছু অপশনগুলোর সাথে পরিচিত হই। স্ক্রীনটির সর্ব বামে Blue Color-এর যে বারটি দেখা যাচ্ছে সেখানে রয়েছে, Home, New, Open, Info, Save, Save as, Print, Export, Close, Account এবং More… Options.

Home Tab-এর ব্যবহার:

এই বাটনে ক্লিক করলে কিছু Template Document/Demo এবং Recent ব্যবহৃত ফাইলের তালিকা গুলো দেখা যাবে। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো Template Document/Demo বেছে নিয়ে ব্যবহার করতে পারবেন।

New Tab-এর ব্যবহার:

এই বাটনে ক্লিক করলে আরোও নতুন কিছু Template Document/Demo দেখা যাবে, এখান থেকে প্রয়োজনীয় Template Document/Demo উপর ক্লিক করলে হুবহু সেই ধরণের একটি ফাইল ওপেন হবে এবং পরবর্তীতে সেই ফাইলটিকে নিজের মতো করে Edit করা যাবে।

Open Tab-এর ব্যবহার:

এই বাটনে ক্লিক করলে ডান দিকে Recent, OnDrive, This PC, Add a Place এবং Browse Option গুলো দেখা যাবে। বিষয়গুলো নিয়ে নিম্নে ব্যাখ্যা করা হলো:

Recent Tab-এর ব্যবহার:

এখানে ক্লিক করলে ওয়ার্ডে সর্ব শেষ ব্যবহৃত ফাইলগুলো তালিকা প্রদর্শন করবে, এখান থেকে ফাইলের উপর মাউস ক্লিক করে সহজেই প্রয়োজনীয় ফাইলগুলো ওপেন করা যাবে।

OnDriveTab-এর ব্যবহার:

এটি মূলত: একটি ক্লাউড সার্ভার, এই সার্ভে আপনি নতুন ফাইল সংরক্ষন করে রাখাতে পারবেন এবং পূর্বের সংরক্ষিত কোন ফাইল ওপেন করতে চাইলে এই অপশনে ক্লিক করে প্রয়োজনীয় ফাইল ওপেন করা যাবে। তবে এই ক্ষেত্রে আপনার কম্পিউটারে অবশ্যই নেট সংযুক্ত থাকতে হবে। অন্যথায় ক্লাউড সার্ভারের ফাইল ওপেন হবে না।

This PC Tab-এর ব্যবহার:

এটি কম্পিউটারের মুল Heard Disk Drive (HDD) এখানে ক্লিক করলে হার্ডিডিক্সের সকল ড্রাইভগুলো প্রদর্শিত হবে এবং আপনার সুবিধামত যে কোন ড্রাইভ হতে বা আপনার যে ড্রাইভ-এ ফাইল সংরক্ষণ করা আছে সেই ড্রাইভ-এ প্রবেশ করে আপনি আপনার কাজের ফাইলটি ওপেন করে নিতে পারবেন।

Add a Place Tab-এর ব্যবহার:

এটিও মূলত: ক্লাউড সার্ভার সংরক্ষিত কোন ফাইল ওপেন করতে চাইলে এই অপশনে ক্লিক করে প্রয়োজনীয় ফাইল ওপেন করা যায়।

Browse Tab-এর ব্যবহার:

এই বাটনে ক্লিক করলে  একটি ওপেন ডায়ালগ বক্স ্প্রদর্শিত, উক্ত ডায়ালগ বক্সের প্রয়োজনীয় ডাইভ বা ফোল্ডার হতে ফাইল সিলেক্ট করে ওপেন করা যায়।

Info…Tab-এর ব্যবহার:

স্ক্রীনে ওপেনকৃত ফাইলের Properties অর্থাৎ Statistics দেখার জন্য এই অপশনটি ব্যবহার করা হয়।

Save Tab-এর ব্যবহার:

নতুন ডকুমেন্ট সংরক্ষণ সহ সংরক্ষিত ডকুমেন্টে নতুন তথ্য সংযোজনের পর সংরক্ষণ করার জন্য এই অপশনটি ব্যবহার করা হয়।

Save as Tab-এর ব্যবহার:

স্ক্রীনে ওপেনকৃত ফাইলের ফরমেট ঠিক রেখে ফাইনের নাম পরিবর্তন করা যায়, আপডেট ভার্সণের ফাইলকে লোয়ার ভার্সণে কনভার্ট করা যায়, ওপেনকৃত ওয়ার্ড ফাইলকে PDF এ কনভার্ট করা সহ আরোও অনেক ফরম্যাটে কনভার্ট করা যায়।

Print Tab-এর ব্যবহার:

মাইক্রোসফট ওয়ার্ডে তৈরীকৃত যে কোন ফাইলকে মুদ্রণ করার জন্য এই অপশনটি ব্যবহার করা হয়।

Export Tab-এর ব্যবহার:

কোন একটি ডকুমেন্ট ফাইলকে বিভিন্ন ফরম্যাটে কনভার্ট করার জন্য এ অপশনটি ব্যবহার করা হয় যেমন- Document File Types: এর  মধ্যে রয়েছে Document, OpenDocument Text, Word 97-2003 Document এবং Template. Others File Types: এর  মধ্যে রয়েছে Plain Text, Rich Text Format (Read only) এবং Single File Web Page ইত্যাদি।

Close Tab-এর ব্যবহার:

মাইক্রোসফট ওয়ার্ডে ওপেন থাকা কোন ফাইকে বন্ধ করার জন্য এ অপশনটি ব্যবহার করা হয়।

Account Tab-এর ব্যবহার:

এ অপশনটির মধ্যে রয়েছে Account Privacy, Office Background, Office Theme এবং Connected Service. এছাড়া  আরোও রয়েছে Product Information এর মধ্যে License Options, Update Options এবং About Word.

More… Options Tab-এর ব্যবহার:

এই অপশন বাটনটিতে ক্লিক করলে Word Options নামে একটি ডায়ালগ বক্স আসবে, উক্ত ডায়ালগ বক্সের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু অপশন রয়েছে যে গুলোর সেটিং পরিবর্তন করে মাইক্রোসফট ওয়ার্ডকে আরো সুন্দরভাবে উপস্থাপন করা যায় এক কথায় ব্যবহারকারী তার ইচ্ছা মত সেটিং পরিবর্তন বা সংযোজন করে নিতে পারে।

এম.এস ওয়ার্ড ব্যবহারিক নোটের য় পর্ব দেখতে এখানে ক্লিক করুন

error: Content is protected !!