masbdinstitute

Feel free to call or sms me…

+880 1718406785

এস.এস ওয়ার্ড ব্যবহারিক নোট (পর্ব-৪)

চলুন তাহলে শুরু করা যাক:

ওয়ার্ড ব্যবহারিক নোট: আজকের আলোচ্য বিষয় সমূহ নিম্নরূপ:

Topics To Day: New Document, File Open, Close file/document, Save, Save As, Print, Export, Close, Account, Options, Select Texts using Mouse and Keyboard, Practice Typing using by (any) Type Faster Software.

4.1 Info…: স্ক্রীনে ওপেনকৃত ফাইলের Properties অর্থাৎ Statistics দেখার জন্য এই অপশনটি ব্যবহার করা হয়।

4.2 New: এই বাটনে ক্লিক করলে আরোও নতুন কিছু Template Document/Demo দেখা যাবে, এখান থেকে প্রয়োজনীয় Template Document/Demo উপর ক্লিক করলে হুবহু সেই ধরণের একটি ফাইল ওপেন হবে এবং পরবর্তীতে সেই ফাইলটিকে নিজের মতো করে Edit করা যাবে।

  • New Tab এর Alternative সরাসরি Key-board Command “Ctrl + N” Press করলে New Blank Document তৈরী হবে।

4.3 Open: এই বাটনে ক্লিক করলে ডান দিকে Recent, OnDrive, This PC, Add a Place এবং Browse Option গুলো দেখা যাবে। বিষয়গুলো নিয়ে নিম্নে ব্যাখ্যা করা হলো:

  • Recent: এখানে ক্লিক করলে ওয়ার্ডে সর্ব শেষ ব্যবহৃত ফাইলগুলো তালিকা প্রদর্শন করবে, এখান থেকে ফাইলের উপর মাউস ক্লিক করে সহজেই প্রয়োজনীয় ফাইলগুলো ওপেন করা যাবে।
  • OnDrive: এটি মূলত: ক্লাউড সার্ভার সংরক্ষিত কোন ফাইল ওপেন করতে চাইলে এই অপশনে ক্লিক করে প্রয়োজনীয় ফাইল ওপেন করা যায়।
  • This PC: এটি কম্পিউটারের মুল Heard disk (HDD) এখানে ক্লিক করে হার্ড ডিক্সের যে কোন ড্রাইভে সংরক্ষিত ফাইল ওপেন করা যায়।
  •  Add a Place: এটিও মূলত: ক্লাউড সার্ভার সংরক্ষিত কোন ফাইল ওপেন করতে চাইলে এই অপশনে ক্লিক করে প্রয়োজনীয় ফাইল ওপেন করা যায়।
  • Browse: এই বাটনে ক্লিক করলে  একটি ওপেন ডায়ালগ বক্স ্প্রদর্শিত, উক্ত ডায়ালগ বক্সের প্রয়োজনীয় ডাইভ বা ফোল্ডার হতে ফাইল সিলেক্ট করে ওপেন করা যায়।
  • Open Tab এর Alternative সরাসরি Key-board Command “Ctrl + O” Press করলে Open Tab Active হবে।

4.4 Save: নতুন ডকুমেন্ট সংরক্ষণ সহ সংরক্ষিত ডকুমেন্টে নতুন তথ্য সংযোজনের পর সংরক্ষণ করার জন্য এই অপশনটি ব্যবহার করা হয়।

  • Save Tab এর Alternative সরাসরি Key-board Command “Ctrl + S” Press করলে Save Tab Active হবে।

[ওয়ার্ড-ব্যবহারিক-নোট: বিঃদ্রঃসাধারণতঃ ফাইল/ডকুমেন্ট সেভ কমান্ড দিলে বা সেভ করলে ফাইল/ডকুমেন্ট গুলো “”C Drive”এর অধিনস্থ My Document-এ ডিফল্টভাবে Save হয়ে থাকে। ফাইল/ডকুমেন্ট Save করার সময় ‘C Drive’ ‘Desktop’ ‘My Document’ ইত্যাদির অধিনে ফাইল সেভ না করাই যুক্তিসংগত বা বুদ্ধিমানের কাজ। কারণ যদি কোন কারণে আপনার কম্পিউটারটির Operating System-এর সমস্যা দেখা দেয় বা ভাইরাস জনিত কারণে কোন সমস্যা দেখা দিলে উক্ত ফাইল বা ফোল্ডারের অধিনে সংরক্ষিত ফাইল/ফোল্ডার গুলো পূণঃরুদ্ধার করা সমম্ভ নাও হতে পারে।]

4.5 Save as: স্ক্রীনে ওপেনকৃত ফাইলের ফরমেট ঠিক রেখে ফাইনের নাম পরিবর্তন করা যায়, আপডেট ভার্সণের ফাইলকে লোয়ার ভার্সণে কনভার্ট করা যায়, ওপেনকৃত ওয়ার্ড ফাইলকে PDF এ কনভার্ট করাসহ আরোও অনেক ফরম্যাটে কনভার্ট করা যায়।

  • Save As Tab এর Alternative সরাসরি Key-board Command “Function key F12” Press করলে Save As Tab Open হবে।

4.6 Print: মাইক্রোসফট ওয়ার্ডে তৈরীকৃত যে কোন ফাইলকে মুদ্রণ করা এবং একই সঙ্গে Print Preview Screen প্রদর্শণ করার জন্য এই অপশনটি ব্যবহার করা হয়।

  • Print Tab এর Alternative সরাসরি Key-board Command “Ctrl + P” Press করলে Print Tab Active হবে।

4.7 Export: কোন একটি ডকুমেন্ট ফাইলকে বিভিন্ন ফরম্যাটে কনভার্ট করার জন্য এ অপশনটি ব্যবহার করা হয় যেমন- Document File Types: এর  মধ্যে রয়েছে Document, OpenDocument Text, Word 97-2003 Document এবং Template. Others File Types: এর  মধ্যে রয়েছে Plain Text, Rich Text Format (Read only) এবং Single File Web Page ইত্যাদি।

4.8 Close: মাইক্রোসফট ওয়ার্ডে ওপেন থাকা কোন ফাইকে বন্ধ করার জন্য এ অপশনটি ব্যবহার করা হয়।

  • Close Tab এর Alternative সরাসরি Key-board Command “Ctrl + W” Press করলে Close Tab Active হবে। (প্রয়োজনে Yes/No Button-এ Click)

4.9 Account: এ অপশনটির মধ্যে রয়েছে Account Privacy, Office Background, Office Theme এবং Connected Service. এছাড়া  আরোও রয়েছে Product Information এর মধ্যে License Options, Update Options এবং About Word.

4.10 Options: এই অপশন বাটনটিতে ক্লিক করলে Word Options নামে একটি ডায়ালগ বক্স আসবে, উক্ত ডায়ালগ বক্সের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু অপশন রয়েছে যে গুলোর সেটিং পরিবর্তন করে মাইক্রোসফট ওয়ার্ডকে আরো সুন্দরভাবে উপস্থাপন করা যায় এক কথায় ব্যবহারকারী তার ইচ্ছা মত সেটিং পরিবর্তন বা সংযোজন করে নিতে পারে।

4.11 Select texts using Mouse and Keyboard. (মাউস ও কিবোর্ড এর সাহায্যে লেখা ব্লক বা সিলেক্ট করার নিয়ম):-
নিম্নের Text গুলো Type করুন :
A Quick Brown Fox Jumps Over The Lazy Dog.
A Quick Brown Fox Jumps Over The Lazy Dog.
A Quick Brown Fox Jumps Over The Lazy Dog.
A Quick Brown Fox Jumps Over The Lazy Dog.
A Quick Brown Fox Jumps Over The Lazy Dog.
A Quick Brown Fox Jumps Over The Lazy Dog.

4.12 Key-Board হতে Block/Select System (লিখা ব্লক/সিলেক্ট করার নিয়ম):-
লিখা এক অক্ষর করে ব্লক/সিলেক্ট করতে = Shift চেপে ধরে —> বা <— চাপতে হবে।
লিখা এক লাইন করে ব্লক/সিলেক্ট করতে = Shift চেপে ধরে Down Arrow চাপতে হবে।
লিখা কার্সর হতে ফাইলের শুরু পর্যন্ত ব্লক/সিলেক্ট করতে = Shift + Ctrl + Home
লিখা কার্সর হতে ফাইলের শেষ পর্যন্ত ব্লক/সিলেক্ট করতে = Shift + Ctrl + End
একটি ফাইলের সমস্ত পেজ বা লিখা ব্লক/সিলেক্ট করতে = Ctrl + A

4.13 Mouse- এর মাধ্যমে লিখা ব্লক/সিলেক্ট করার নিয়ম:-
(১) যে প্যারাগ্রাফ বা লাইন হতে ব্লক/সিলেক্ট করতে চান সর্ব প্রথমে মাউস পয়েন্টার সেই লাইন বা প্যারাগ্রাফ-এর নিকট ক্লিক করুন।
(২) এবার মাউসের বাম বাটন চেপে ধরে প্যারাগ্রাফ বা লাইনের যে পর্যন্ত ব্লক/সিলেক্ট করতে চান সে পর্যন্ত মাউস ড্রাগ করে এনে মাউসের বাটনটি ছেড়ে দিন।

4.14 Practice English Typing using by (any) Type Tutor software.
যে কোন একটি ব্রাউজার ওপেন করুন এর TypeFaster-v0.4.2 লিখে এন্টার প্রেস করুন। এরপর ডাউনলোড করার জন্য TypeFaster-v0.4.2 লিখার উপর ক্লিক করুন, তারপর Type Faster লিখার উপর ক্লিক করে পর্যায়ক্রমে সফ্‌টওয়্যারটি ডাউনলোড করুন, এরপর সফ্‌টওয়্যারটি ইন্সটল করে টাইপ প্যাক্টিস করুন। আরো স্বচ্ছ ধারণা পাওয়ার জন্য ডান পার্শ্বের ভিডিও টিউটোরিয়ালটি দেখুন।

Note: The video tutorial is in progress. Please wait.

[ভিডিও দেখার পর যদি আপনার কোন মন্তব্য থাকে তবে দয়া করে আমাকে কোমেন্ট করুন]

error: Content is protected !!