masbdinstitute

Feel free to call or sms me…

+880 1718406785

ফটোশপ কী? ফটোশপের স্ক্রীন পরিচিতি ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা

Q: গ্রাফিক্স কি (What is Graphic)?

গ্রাফিক্স হল এমনি একটি শদৃশ মাধ্যম যার দ্বারা কোন পৃষ্ঠের উপর (যেমন, একটি ওয়ালের উপর, একটি ক্যানভাসের উপর, একটি পর্দার উপর কিংবা একটি কাগজের উপর) কিছু ছবি বা নকশা আঁকাকে বুঝায়। আর যখন কোন কম্পিউটার দ্বারা কোন নকশা ডিজাইন করা হয় তখন তাকে বলে কম্পিউটার গ্রাফিক্স। কম্পিউটার গ্রাফিক্স এমনি একটি প্রক্রিয়া যার দ্বারা কোন সিস্টেম প্রোগ্রামিং ছাড়াই একজন ডিজাইনার দৃশ্যমান টুল ব্যবহারের মাধ্যমে একটি নকশা বা ডিজাইনকে উন্নত করতে পারে । কম্পিউটার গ্রাফিক্সের মাধ্যমে নিজের ইচ্ছাকৃত ডিজাইন, নতুনত্ব আনয়ন, অক্ষরের সুসন্নিবেশিত রূপ প্রদান করা সম্ভব। গ্রাফিক্স ডিজাইনিং এর মাধ্যমে ব্যক্তি তার ইচ্ছানুযায়ী পোস্টার, ওয়েব সাইটের বিভিন্ন ধরণের ডিজাইন, বিজনেস কার্ড, লোগো, টি-শার্ট, বইয়ের প্রচ্ছদ ইত্যাদির নকশা ডিজাইন করতে পারে ।

আমেরিকান ইন্সটিটিউট অফ গ্রাফিক্স আর্টস এর মতে, গ্রাফিক্স ডিজাইন হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে আপনি আপনার শুনির্দিষ্ট মতামত, অভিজ্ঞতা ও পরিকল্পনাকে আপনার শৃষ্টিশীলতার শমন্বয়ে কোন দৃশ্যমান বা পাঠ্যগত বিষয়বশ্তুর উপর রূপ দিতে পারেন।

Q: এবার আমারা জানবো গ্রাফিক্স ডিজাইন কত প্রকারকি কি?

গ্রাফিক্স ডিজাইনকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায় যেমন-

  • মোশান গ্রাফিক্স ডিজাইন এবং
  • স্টিল ইমেজ গ্রাফিক্স ডিজাইন
  • মোশান গ্রাফিক্স আবার দুই প্রকারের মন-
  • এনিমেশন গ্রাফিক্স ডিজাইন এবং
  • ভিডিও গ্রাফিক্স ডিজাইন

স্টিল  ইমেজ গ্রাফিক্স ডিজাইন আবার তিন ধরণের হয়ে থাকে যেমন-

  • রাস্টার ইমেজ
  • ভেক্টর ইমেজ
  • টাইপোগ্রাফি

অন্যদিকে উদ্দেশ্য এবং বৈশিষ্ঠ অনুযায়ী গ্রাফিক্স ডিজাইন বিভিন্ন প্রকার হয়ে থাকে যেমন-

  • প্রোডাক্ট বা পণ্যের ডিজেইন
  • ব্রান্ডিং ডিজাইন
  • ওয়েব ডিজাইন
  • এ্যানিমেশন বা মোশন গ্রাফিক্স ডিজাইন
  • পাবালিকেশন ডিজাইন
  • প্রিন্ট ডিজাইন ইত্যাদি।

Q: এবার আমরা জানবো অ্যাডোবি ফটোশপ কি এবং এর সংক্ষিপ্ত ইতিহাস?

অ্যাডোবি ফটোশপ একটি গ্রাফিক্স সম্পাদনাকারী সফটওয়্যার, এবং এটি একটি রাস্টার ছবি সম্পাদনা প্রোগ্রাম। সাধারণ ভাবে সফটওয়্যারটিকে শুধুমাত্র ফটোশপ নামেই ডাকা হয়। এই সফটওয়্যারটি তৈরি করেছে অ্যাডোবি সিস্টেমস। অ্যাডোবির সবথেকে জনপ্রিয় সফটওয়্যার এটি। বর্তমানে এই সফটওয়্যারটি ম্যাক ওএস এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য পাওয়া যায়। থমাস নল এবং জন নল নামের দুই ভাই উনিশশো সপ্তাশি সালে ফটোশপ সফটওয়্যারটি তৈরি করেন।

সময়টা উনিশশো সপ্তাশি সাল। তখন থমাস নল একজন পিএইচডি এর ছাত্র ছিলেন। তিনি ম্যাকিনটস প্লাস এর জন্য একটি গ্রাফিক এপ্লিকেশন ডেভলপ করেন। এই এপ্লিকেশনটি এক কালারের পর্দায় সাদা-কালো ছবি শো করতে ব্যবহার হত। নল এটির নাম দিয়েছিলেন Display. মূলত এই display এপ্লিকেশনটিকে Father of Photoshop বলা যায়। থমাস নল এর ভাই জন নল প্রোগ্রামটি দেখলেন। জন এবং নল দুজনই ফটোর প্রতি অতিমাত্রায় আগ্রহী ছিলেন। জন তার ভাই থমাস কে একটি ফটো এডিটিং প্রোগ্রাম বানানোর জন্য রাজি করালেন। তখন থমাস নল তার চলমান শিক্ষা জীবন থেকে ৬ মাসের বিরতি নিয়ে তৈরি করেন ফটো এডিটিং প্রোগ্রাম যেটির নাম দিতে চেয়েছিলেন ইমেজ প্রো, কিন্তু কপিরাইট সংক্রান্ত জটিলতার কারণে সে নামের বদলে আমরা পেয়ে যাই ফটোশপের প্রথম ভার্সন ফটোশপ জিরো পয়েন্ট সেভেন এবং উনিশশো অষ্টাশি সালে এডোবি ফটোশপ প্রোগ্রামটি বাজারজাত করা হয়।

Q: Adobe Photoshop এর Initial Window পরিচিতি।

স্ক্রীনের ডান দিকে যে চিত্রটি দেখা যাচ্ছে এটি Adobe Photoshop এর Initial Window. Illustrator এর I-Con টির উপর ক্লিক করলে কিছুক্ষণ পরেই উপরোক্ত Initial Window টি প্রদর্শিত হয়। তবে Adobe Photoshop সব ভার্সনের Initial Window টি দেখতে একরকম নয়, Adobe Photoshop এর ভার্সন ভেদে Initial Window চিত্র ভিন্ন ভিন্ন হয়ে থাকে।

Photoshop Initial Window

Adobe Photoshop এর Window/Screen পরিচিতি।

ফটোশপ

Q: চলুন এবার জেনে নেয়া যাক ফটোশপ দিয়ে কি কি কাজ করা যায

এডোবি ফটোশপ একটি জনপ্রিয় এডিটিং সফটওয়্যার হিসেবে আমাদের সকলের নিকোট খুবই পরিচিত। যারা গ্রাফিক্স ডিজাইন এর কাজ করে তাদের কাছে এই সফটওয়ারটি খুবই জনপ্রিয়। গ্রাফিক্সের সকল ধরণের কাজ শম্পন্ন হয়ে থাকে এই সফটওয়্যারটির মাধ্যমে। সে কারণে অন্যান্য গ্রাফিক্স প্রোগ্রামের চাইতে ফটোশপের গুরুত্ব অনেক বেশী। এটি খুবই ইউজার ফ্রেন্ডলি একটি সফটওয়্যার। বিশেষ করে যাদের ফ্রিল্যান্সিং কিংবা অনলাইন মার্কেটপ্লেস সম্পর্কে ধারণা আছে, তাদের সকলেরই এই সফটওয়ারটি সম্পর্কে ধারণা রয়েছে।

1. Multiple Logo Design …

2. ID-CARD Design …

3. Ads Design …

4. Multi Card Design …

5. Facebook Banner Design…

6. Social Media Add Design …

7. Poster Design …

8. Cover Banner Design …

9. Flyer Design …

10. Brochure Design …

11. Bi-fold Design …

12. Tri-fold Design …

13. Mockup Design…

14. Picture Editing Design …

15. Web Banner Design…

16. Animation Creating …

17. Any kind of garments Design

18. Any kind of Text Design …

There are many more types of work that can be done by Adobe Illustrator…

error: Content is protected !!